বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (NCASC) সভা অনুষ্ঠিত   শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী   বসুন্ধরায় উদ্বোধন হলো বিশ্বখ্যাত থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’   জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন   রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট   কারো সাক্ষাৎ পাননি, সচিবালয় ছাড়লেন ১১ দলের নেতারা   নদীদূষণ রোধে অবিলম্বে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী   
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ৪১)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ভোটগ্রহণের দিন ২০ আগস্ট ধার্য করা হয়েছে। ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট। যাচাই-বাছাই ১৬ আগস্ট। ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করে।

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে। 

এই নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরামর্শ করার জন্য গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে ইসি। সেদিন ইসিকে ভোটার তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]