বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ‘সেনাবাহিনীর গুলিতে অস্বীকৃতিতেই পতন ঘটেছে হাসিনার’   ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা   সারাদেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর   হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু   দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি   রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ   জুলাই গণঅভ্যুত্থান দিবস, বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল   
বিশেষ নিরাপত্তায় ১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে থাকবে বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৩৪)

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ও ১৫ আগস্টকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। এ ছাড়া জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তা। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ টহল, চেকপোস্ট এবং নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, গোপালগঞ্জ একটি বিশেষ গুরুত্বপূর্ণ জেলা। তাই আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এ ছাড়া অন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় সে ব্যাপারে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়াও ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]