মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর   বিদ্যুতের অতিরিক্ত বিল এলে কী করবেন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা   ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর   নির্বাচনী ইশতেহার, স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ   ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত   আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম    বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম    
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, স্বস্তি মিলবে বাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ৫৩)

দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন আমদানির অনুমতি পেয়েছেন।

আমদানির অনুমতি পাওয়ায় ইতোমধ্যেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানির জন্য এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করে দিয়েছেন আমদানিকারকরা। প্রক্রিয়া শেষে সোমবার বিকাল নাগাদ ভারত থেকে আমদানি শুরু হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। এতে বাজারে দাম কমে আসবে। 

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চাহিদা মাফিক না পাওয়ায় দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। যেহেতু ভারতে দাম কম রয়েছে তাই বাজার নিয়ন্ত্রণে আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে আসছিলাম। 

এর পরিপেক্ষিতে গতকাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক আমদানির অনুমতি পেয়েছেন। এরপর তারা এলসি খোলা থেকে অন্য যেসব প্রক্রিয়া আছে সেগুলো করছেন। আজ বিকাল নাগাদ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হবে। এতে করে দেশের বাজারে দাম কমবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যেই হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন আমদানির অনুমতি পেয়েছেন। এখন তারা আমদানি করতে পারবেন। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছিল।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]