মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
যশোরে বসুন্ধরা গ্রুপ-সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৭০৩)

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ  সিমেন্ট সেক্টরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় যশোরের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে স্থানীয় ডিলার, রিটেইলার ও প্রকৌশলীসহ প্রায় ৩০০ জন অতিথি অংশগ্রহণ করেন ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জনাব খন্দকার কিংশুক হোসেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) জনাব আব্দুল লতিফ ; বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার(সেলস) জনাব মোঃ পলাশ আক্তার ; সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপের এজিএম ( ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ) জনাব মোঃ সাইফুল ইসলাম রুবেল ; কিং ব্র্যান্ড সিমেন্ট এর এজিএম (সাউথ উইং) জনাব মোঃ জিয়াউর রহমান ; বীর সিমেন্টের এজিএম (ওয়েস্ট জোন) জনাব মোঃ আশিক আহমেদ সহ বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান।

 এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান ও এমডি জনাব সায়েম সোবহান আনভীর সহ তাদের পরিবারের সবার দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহ'র শান্তি-সমৃদ্ধি মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]