প্রকাশ: বুধবার, ২৩ জুন, ২০২১, ১০:৩৩ পিএম (ভিজিট : ১০৪৭)

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের তথ্য ও গবেষণা উপ কমিটির উদ্যোগে "শেখ হাসিনার নেতৃত্বের চার দশকঃ সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্র নায়ক" শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডঃ সেলিম মাহমুদ সম্পাদিত গ্রন্থটি গণভবন হতে যুক্ত হয়ে মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
এসময় সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছয় শতাধিক তথ্য চিত্র সম্বলিত গ্রন্হটির মোড়ক উম্মোচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা সহ তথ্য ও গবেষণা উপ কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ড: সেলিম মাহমুদ।