রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
নেপাল-ভুটানের সঙ্গে সড়কপথে ভারতের ভুখণ্ড ব্যবহার করতে চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ মার্চ, ২০২১, ১২:১২ এএম   (ভিজিট : ৯৫৯)

নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করতে ভারতীয় ভুখণ্ড ব্যবহারের অনুমতি অনুমোদনের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে আলোচনাও হয়েছে। প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


শনিবার (২৭ মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে নেপালে পণ্য পরিবহনের ক্ষেত্রে দূরত্ব, সময় ও খরচ অনেকটাই কমবে এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়বে।

তিনি বলেন, নতুন উদ্বোধন হওয়া ‘চিলাহাটি-হলদিবাড়ী রেল রুট’ ব্যবহার করে ভুটানের সঙ্গে বাংলাদেশের রেল কানেক্টিভিটি স্থাপনের বিষয়ে ঢাকার আগ্রহের কথা ভারতকে জানানো হয়েছে।

ভোরের পাতা-এনই




আরও সংবাদ   বিষয়:  নেপাল-ভুটান   ভারতের ভুখণ্ড   বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]