রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
‘মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ ’
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১, ৯:৪৩ পিএম   (ভিজিট : ১১১৭)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, চলতি বছরের ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে সিটি করপোরেশনের কড্ডা এলাকায় সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় পুনর্নির্মিত কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান তিনি।  

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আগের তালিকায় ভুলক্রমে যারা আওতাভুক্ত নন তাদের নাম এসেছে। আবার যাদের নাম আওতাভুক্ত হওয়ার কথা তাদের নাম বাদ পড়েছে। সেজন্য আমরা তালিকা প্রকাশের কাজ ৩ সপ্তাহ পিছিয়ে দিয়েছি। এ মাসের ২৮ তারিখে সেটা হবে। কারও নাম ভুলভাবে বাদ গেলে তিনি যদি সেটি আমাদের নজরে আনেন, তবে তা সংশোধন করবো। 

কারও ব্যাপারে যদি তদন্তাধীন থাকে, সেই তদন্ত নিস্পত্তির পর তারা যদি মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন তবে তারা  সংযুক্ত হবেন বলেও জানান মোজাম্মেল হক।  

এর আগে, স্কুল মাঠে সামিট বিদ্যুৎ কেন্দ্র আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ ফারুক খান, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম ও গাজীপুর সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো.মোজাম্মেল হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মোফাজ্জল হোসেন। 

উল্লেখ্য ৫ কোটি ৫৭ লাখ টাকা নিজস্ব ব্যয়ে তিন তলা ভবনটি পুনর্নির্মাণ করেন দেশের বেসরকারি বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সামিট। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]